জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ২৩ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এ তথ্য জানিয়েছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি দ্বিতীয় সমাবর্তন আয়োজন নিয়েও আলোচনা হয়।
উপাচার্য জানান, সমাবর্তনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন।
১৯৯২ সালে প্রতিষ্ঠার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ১৭ জানুয়ারি। দীর্ঘ আট বছর পর দ্বিতীয় সমাবর্তনের আয়োজন হতে যাচ্ছে।
প্রথম সমাবর্তনে ১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে উত্তীর্ণ ৪ হাজার ৯৩২ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য আটজনকে স্বর্ণপদক দেওয়া হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ থেকে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করলেও নিয়মিত সমাবর্তন না হওয়ায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছিল। দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণায় সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.