সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন নতুন সাজসজ্জার ধরন ও ভাইরাল হওয়ার প্রবণতা নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।
সম্প্রতি ফেসবুকে স্বনামধন্য ইন্টেরিয়র ডিজাইনার রুমি করিমের একটি ভাইরাল লুক শেয়ার করে বর্তমান বিনোদন অঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেন তিনি।
পোস্টে জয় লেখেন, ‘এখন তো মনে হচ্ছে হিরো আলমই ভালো ছিল।’ পাশাপাশি তিনি শিল্পের মূলধারার কাজগুলোকে আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
জয় মনে করেন, দেশের বিনোদন শিল্পকে এগিয়ে নিতে প্রযোজক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচিত ভালো নির্মাতাদের পর্যাপ্ত বাজেট ও প্রশিক্ষণের সুযোগ দেওয়া। এর মাধ্যমে দেশের কৃষ্টি, সংস্কৃতি ও বিনোদন শিল্পকে আরও মানসম্মত পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
তবে রুমি করিমের পেশাগত দক্ষতার প্রশংসা করে জয় তার পোস্টের শেষাংশে স্পষ্ট করেন, রুমি করিম একজন অত্যন্ত ভালো ইন্টেরিয়র ডিজাইনার এবং তার পেশাগত কাজের যথাযথ মূল্যায়ন করা উচিত।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.