বিনোদন সাংবাদিকতার শীর্ষ সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর আয়োজনে গীতিকার হিসেবে স্মারক সম্মাননা পেয়েছেন সাংবাদিক ও গীতিকবি তারেক আনন্দ।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তারেক আনন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বাচসাসের কার্যনির্বাহী কমিটি (২০২৪-২০২৬) এ অনুষ্ঠানের আয়োজন করে।
বর্তমানে তারেক আনন্দ জনপ্রিয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় বিনোদন ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে গীতিকার হিসেবেও কাজ করে আসছেন। তাঁর লেখা বেশ কিছু গান ইতোমধ্যে শ্রোতাপ্রিয়তা অর্জন করেছে।
গীতিকার হিসেবে সম্মাননা স্মারক প্রাপ্তিতে আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক আনন্দ। তিনি বলেন, “গীতিকার হিসেবে এই সম্মাননা প্রাপ্তি আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এ স্বীকৃতির জন্য বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এবং সংশ্লিষ্ট আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
সাংবাদিকতা ও গীতিকার হিসেবে তারেক আনন্দের দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে বাচসাসের এই সম্মাননা তাঁর সৃজনশীল পথচলায় নতুন অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.