সৌদি আরবের মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র।
বুধবার (২৬ আগস্ট) সৌদি সিভিল ডিফেন্সের সতর্কবার্তার বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, মক্কা প্রদেশে প্রতিকূল আবহাওয়া দেখা দিতে পারে। এ অবস্থায় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি জলমগ্ন এলাকা, উপত্যকা ও বাঁধের কাছাকাছি না যেতে এবং কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’। চরম আবহাওয়ার আশঙ্কা থাকলে এ সতর্কতা জারি করা হয়।
সাম্প্রতিক দিনগুলোতেও মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় অস্থিতিশীল আবহাওয়া ও বৃষ্টিপাত হয়েছে। এর আগে ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুদাহ এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি, বজ্রপাত ও আকস্মিক বন্যার ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করা হয়েছিল।
সূত্র: আনাদোলু এজেন্সি
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.