রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সোমবার ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ০।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভোর ৫টা ৩২ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
মৃদু মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.