কেরানীগঞ্জে SQD International Islamic Academy-এর দ্বিতীয় শাখা “SQD Kodomtoli Campus”-এর অফিসিয়াল সাইনিং সেরিমনি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, সম্মানিত অতিথি ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাইনিং সেরিমনির মাধ্যমে নতুন এই ক্যাম্পাসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পথ সুগম হলো।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই ক্যাম্পাস চালুর ফলে কেরানীগঞ্জের কদমতলী এলাকার শিক্ষার্থীরা আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে মানসম্মত শিক্ষা লাভের আরও একটি সুযোগ পাবে।
SQD International Islamic Academy-এর ফাউন্ডার ও সিইও মোঃ সুমন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “এই ক্যাম্পাসের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করবো।”
উপস্থিত অতিথিরা নতুন ক্যাম্পাসের সার্বিক সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির আরও অগ্রগতি প্রত্যাশা করেন।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.