ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তার ব্যক্তিগত ধারণা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় দেশে ফিরে আসবেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক এবং দেশের রাজনীতিতে তার দীর্ঘ সময়ের সম্পৃক্ততা রয়েছে। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার পরিবারের ওপর নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে এবং স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার বয়স ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে তিনি মনে করেন, শেখ হাসিনার দেশে ফিরে আসাই স্বাভাবিক।
শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান যুগে মানুষের হাতে বিভিন্ন মাধ্যম রয়েছে, ফলে কোনো বক্তব্য সম্পূর্ণভাবে বন্ধ রাখা সম্ভব নয়। তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, শেখ হাসিনার শাসনামলেও তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল—যা গণতন্ত্রের প্রশ্ন তোলে।
সাম্প্রতিক ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের সংঘর্ষের বিষয়ে রুমিন ফারহানা বলেন, এ ধরনের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা এবং রাজনৈতিক সংগঠনগুলোর ওপর নিয়ন্ত্রণের ঘাটতির ইঙ্গিত দেয়। একই সঙ্গে তিনি এটিকে দেশের রাজনীতিতে পুরোনো সহিংস সংস্কৃতির পুনরাবৃত্তি হিসেবেও উল্লেqখ করেন।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.