ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ।
এ উপলক্ষে তিনি কেরানীগঞ্জের মা, মাটি ও মানুষের নেতা, ঢাকা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য, ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোকাররম হোসেন সাজ্জাদ বলেন, “আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তার মর্যাদা রক্ষা করতে আমি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.