জনপ্রিয় সংগীতশিল্পী সারানের কণ্ঠে প্রকাশিত হয়েছে আবেগঘন গান “বাঁচি কিভাবে”। বিচ্ছেদ আর প্রিয়জনকে হারানোর বেদনা নিয়ে নির্মিত এই গানটি ইতোমধ্যেই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে।
গানটির অফিসিয়াল মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন ফারহান খান রিও ও আরুশি চৌধুরী। তবে ভিডিওটিতে বিশেষভাবে নজর কেড়েছেন ফারহান খান রিও, যার আবেগঘন অভিনয় গানটির অনুভূতিকে আরও গভীরভাবে দর্শকের সামনে তুলে ধরেছে।
মোহন ইসলামের পরিচালনায় নির্মিত এই মিউজিক ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন মাহদি আল মুজাহিদ। এডিট ও কালার গ্রেডিং করেছেন সামি আহমেদ। গানটির কথা ও সুর করেছেন তারিক তুহিন এবং সংগীত পরিচালনায় ছিলেন রিয়েল আশিক। গানটি প্রকাশ করেছে অপেরা বাংলা।
গানটি ইতোমধ্যেই ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দর্শক-শ্রোতাদের ইতিবাচক সাড়া পাচ্ছে।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.