সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, বিষয়টি দ্রুত নির্বাচন কমিশন-কে অবহিত করা হবে। এতে করে সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্য পদ শূন্য হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং উপনির্বাচনের পথ খুলে যেতে পারে।
এদিকে সম্ভাব্য উপনির্বাচন ঘিরে ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম)। এক অডিও বার্তায় তিনি জানান, এমপি হওয়ার স্বপ্ন অনেক দিনের এবং সুষ্ঠু নির্বাচন হলে যেকোনো উপনির্বাচনে অংশ নিতে প্রস্তুত তিনি।
হিরো আলম আরও বলেন, অতীতে বিভিন্ন নির্বাচনে অংশ নিয়ে হামলার শিকার হয়েছেন তিনি। তবুও এবার জনগণের রায় দেখতে চান এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশে নিজের অবস্থান যাচাই করতে চান।
উল্লেখ্য, এর আগেও একাধিক সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি। তবে বিভিন্ন সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে সেসব নির্বাচন বর্জন করেছেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে লড়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত অংশ নেননি।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.