নিজস্ব প্রতিবেদক
বরিশালের চরমোনাইয়ে আয়োজিত এক সুধী সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশের সবচেয়ে বড় সামাজিক সংকট এখন মাদক। তিনি মনে করেন, মাদকের ক্ষতি দীর্ঘমেয়াদি ও বহুমাত্রিক হওয়ায় এটি জাতির ভবিষ্যৎকেই হুমকির মুখে ফেলছে।
শুক্রবার (১৭ জুলাই) চরমোনাই ইউনিয়নে ‘মাদকমুক্ত সমাজ গঠন’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় তিনি বলেন, মাদক প্রতিরোধ করতে হলে শুধু সচেতনতা নয়, চাহিদা ও জোগান—উভয় দিক থেকেই কঠোর ব্যবস্থা নিতে হবে। মাদকের চাহিদা কমাতে সামাজিক উদ্যোগ নেওয়া সম্ভব হলেও সরবরাহ বন্ধে রাষ্ট্রকে কঠোর ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের সুযোগ থাকা সত্ত্বেও অতীতে তা কাজে লাগানো হয়নি। বরং কর্মসংস্থানের অভাব ও মাদকের বিস্তারের কারণে অনেক তরুণ নষ্ট হয়ে যাচ্ছে। এতে দেশের জনসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক সরবরাহের সঙ্গে প্রভাবশালী মহলের সম্পৃক্ততা থাকায় এই চক্র ভাঙতে হলে রাষ্ট্রপ্রধানকেই সরাসরি উদ্যোগ নিতে হবে।
চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সৈয়দ মুহাম্মাদ জিয়াউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন দলের সিনিয়র নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.